প্রকাশিত: ৫৯ মিনিট আগে, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ
দলীয় পদ-পদবি ব্যবহার করে এলাকায় অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন রাজধানীর মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ডের মানিকনগর এলাকাবাসী। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) মানিকনগর মডেল স্কুলের সামনে ‘মুগদা মানিকনগর ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের এলাকাবাসী’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
লিখিত বক্তব্যে এলাকাবাসী অভিযোগ করেন, মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদিকা ঐশী রহমান দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় দেহ ব্যবসা ও ‘হানিট্র্যাপ’ (ফাঁদে ফেলে অর্থ আদায়)-সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বক্তারা বলেন, অভিযুক্ত ব্যক্তি দলের নাম ভাঙিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। স্থানীয়ভাবে কোনো প্রতিকার না পেয়ে তাঁরা শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে এই কর্মসূচি পালন করছেন।
মন্তব্য করুন