তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০২:৫২ পিএম

অনলাইন সংস্করণ

চালের মূল্যবৃদ্ধি ঠেকাতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগ্রহীত

খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

অতিরিক্ত প্রেসসচিব বলেন,

‘গতকাল মোটা চাল যেটা প্রান্তিক মানুষের খাদ্য সেই চাল খুচরা বাজারে বৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে দ্রুত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন।

দেখা গেছে যে, তাৎক্ষণিক এর ইতিবাচক প্রভাব বাজারে দেখা গেছে।’

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা যায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে দ্রুত বাজার তদারকি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশও দিয়েছেন তিনি।

অতিরিক্ত প্রেসসচিব আরও বলেন,

‘উপকুলীয় ও বঙ্গপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

সংশ্লিষ্ট মহলের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও উপকূলীয় নিরাপত্তা জোরদারে সরকারের সক্রিয় অবস্থানের অংশ হিসেবেই এসব নির্দেশনা এসেছে।

মন্তব্য করুন