আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৯:২০ এ এম

অনলাইন সংস্করণ

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ভূমিকম্প

আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টা ৪৮ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জিএফজেড (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। চীনা সংবাদমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, ভূমিকম্পটির প্রাথমিক উৎপত্তিস্থল নির্ধারণ করা হয়েছে ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: সিনহুয়া।

 

মন্তব্য করুন