প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ
আধুনিক শাড়ি আর গ্ল্যামারাস সাজে নতুন করে ভক্তদের নজর কেড়েছেন ছোটপর্দার অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে সময়টিকে ‘সেলফ লাভ এরা’ বা আত্মপ্রেমের অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন তিনি।
ছবিগুলোতে সুনেরাহকে অ্যাশ-পার্পল বা ধূসর-বেগুনি রঙের জমকালো শাড়িতে দেখা গেছে। শাড়ির সঙ্গে ভারী পাথর ও চুমকির কাজ করা হাই-নেক স্লিভলেস ব্লাউজ পরেছেন তিনি।
সাজের সঙ্গে মানানসই ঝুলন্ত পাথরের দুল, হাতে ছোট ক্লাচ ব্যাগ এবং হালকা ঢেউ খেলানো চুলে অভিনেত্রীকে বেশ স্নিগ্ধ ও গ্ল্যামারাস দেখাচ্ছে। তাঁর এই ভিন্নধর্মী সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কেড়েছে।
ছবির ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। অর্থাৎ জীবনের এই সময়ে নিজেকে সময় দেওয়া এবং নিজের যত্ন নেওয়াকে গুরুত্ব দিচ্ছেন তিনি।
২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সুনেরাহর। প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্য প্রশংসা পাওয়ার পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
এরপর ‘অন্তর্জাল’, ‘উৎসব’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও আত্মবিশ্বাসী উপস্থিতির কারণেও নিয়মিত আলোচনায় থাকেন সুনেরাহ।
মন্তব্য করুন