রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

ডেপুটি স্পিকারের পদ জামায়াতকে দিতে চায় বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামি-কে দেওয়ার প্রস্তাব করেছে সরকার। 

সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।।

সালাহউদ্দিন আহমদ জানান, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে এ সনদের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়নে সরকার উদ্যোগ নিতে চায়।

“আমরা দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিক ও সাক্ষাতে অফার করেছি, তারা যেন ডেপুটি ঠিক করেন। এ ছাড়া স্পিকার নির্বাচনের দিনই যেন ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারে।”

উচ্চকক্ষ গঠনের প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। তবে জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন,

“জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে হবেন। সেটা আমরা এখনই গুড উইল হিসেবে অফার করেছি।”

সরকারের এ প্রস্তাব নিয়ে প্রধান বিরোধী দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন