বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১২:০১ পিএম

অনলাইন সংস্করণ

‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’, ছবির ক্যাপশনে যা লিখলেন জয়া

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কাজের বিভিন্ন মুহূর্তের পাশাপাশি অবসর সময়ের নানা ছবি ও অনুভূতিও ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। অভিনয়ের ব্যস্ততার বাইরে বাড়ির বাগান, গাছপালা ও পোষ্যদের নিয়েও সময় কাটান জয়া। সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন কয়েকটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিগুলো প্রকাশের পর তাঁর মিষ্টি হাসি ও স্নিগ্ধ উপস্থিতি নিয়ে প্রশংসায় মেতেছেন ভক্ত-অনুরাগীরা। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে গোলাপি রঙের পোশাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে জয়া আহসানকে। টেবিলের সামনে বসে থাকা অভিনেত্রীর মুখে ছিল মিষ্টি হাসি। ছবির ক্যাপশনে জয়া লিখেছেন— ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ, এই হাসির জন্য কোনো পূর্বপরিকল্পনা ছিল না—এমনটাই বোঝাতে চেয়েছেন অভিনেত্রী। জয়ার এই বক্তব্যের সঙ্গে একমত হয়ে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’ এ ছাড়া ছবিতে জয়ার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি ও হাসিরও প্রশংসা করেছেন অনেকে। তবে সামাজিক মাধ্যমের মন্তব্যে তাঁর হাসির পাশাপাশি জয়ার চেহারা ও তারুণ্য ধরে রাখার বিষয়টিও আলোচনায় এসেছে। কেউ কেউ মন্তব্য করেছেন, চল্লিশের জয়া যেন আরও তরুণ দেখাচ্ছেন। আবার কেউ তাঁকে ‘তিন পুরুষের ক্রাশ’ বলেও মন্তব্য করেছেন। জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন