তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১২ অক্টোবার, ২০২৬, ০৩:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

২১ জানুয়ারি শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট হবে পাঁচ ধাপে

আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। পাঁচ ধাপে অনুষ্ঠিতব্য এ নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ হবে আগামী বছরের ২৭ মে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণসংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক্‌-প্রস্তুতিমূলক সভা হয়েছে। প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২৭ সালের ২৭ মের মধ্যে সম্পন্ন করা হবে। পাঁচ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

মন্তব্য করুন