তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১১ অক্টোবার, ২০২৬, ০৯:১০ এ এম

অনলাইন সংস্করণ

ঢাকার আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ রোববার (১১ অক্টোবর) আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, আজ সকাল থেকে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রায়ও সামান্য পরিবর্তন হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে।

মন্তব্য করুন