প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানস্থ সমাধিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে সার্বিক কল্যাণ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির শীর্ষনেতাসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন