বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০ আগষ্ট, ২০২৬, ১১:০১ এ এম

অনলাইন সংস্করণ

‘বিগ বস ২০’-এ মৌনী রায়, জল্পনায় সরগরম নেটদুনিয়া

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজন ঘিরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে ‘বিগ বস ২০’। তবে এখনো প্রতিযোগীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি নির্মাতারা। এর মধ্যেই সামাজিক মাধ্যমে একাধিক তারকার নাম নিয়ে আলোচনা চলছে।

সেই তালিকায় এবার উঠে এসেছে ‘নাগিন’খ্যাত অভিনেত্রী মৌনী রায়ের নাম। জানা গেছে, ‘বিগ বস ২০’-এ অংশ নেওয়ার জন্য তাকে প্রস্তাব দিয়েছেন নির্মাতারা। তবে তিনি প্রস্তাবে সম্মতি দিয়েছেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। তাকে শোতে আনার ব্যাপারে নির্মাতারা বেশ আগ্রহী এবং এজন্য বিপুল অঙ্কের পারিশ্রমিক দেওয়ার প্রস্তুতিও রয়েছে বলে জানা গেছে। বর্তমানে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

মৌনী রায়কে ঘিরে এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। এক নেটিজেন মন্তব্য করেছেন, মৌনী এই ধরনের শোর চেয়ে অনেক বেশি জনপ্রিয় এবং তার হাতে একাধিক কাজ রয়েছে। তবে তিনি যদি অংশ নেন, তাহলে অনুষ্ঠান আরও জমে উঠবে।

অন্যদিকে অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের অংশগ্রহণ নিয়েও জল্পনা চলছে। এ প্রসঙ্গে আরেকজন নেটিজেনের মন্তব্য, মৌনী ও জেনিফার—দুজনেই যথেষ্ট জনপ্রিয়, তাই তারা ‘বিগ বস’-এ যোগ দেবেন না।

শুধু মৌনী রায় নন, আরও কয়েকজন তারকার নামও আলোচনায় এসেছে। তাদের মধ্যে রয়েছেন মাহি ভিজ, গীতা বসরা, জান্নাত জুবের, সুনীল পাল ও শৌভিক চক্রবর্তী। এমনকি ললিত মোদির নামও শোনা যাচ্ছে।

জানা গেছে, আগামী ৬ সেপ্টেম্বর শুরু হতে পারে ‘বিগ বস ২০’। আগের মতো এবারও সালমান খানই সঞ্চালকের ভূমিকায় থাকবেন বলে একটি সূত্র জানিয়েছে। তবে প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত জল্পনা-কল্পনা চলতেই থাকবে।

মন্তব্য করুন