প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪২ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হামের উপসর্গে মারা যাওয়া শিশুটির বাড়ি খুলনায়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে ৫৬৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৩ শিশুর। সব মিলিয়ে এ সময়ে মোট ৬৫৭ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৭ হাজার ৯২৯ শিশুর মধ্যে। এর মধ্যে ১০ হাজার ৫২৩ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২ হাজার ৪০৫ শিশু, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৮ হাজার ৭৮২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হামে নতুন করে আক্রান্ত হয়েছে ১৩৬ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯০৪ জন।
মন্তব্য করুন