তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০১:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী অপরাধের মামলা

ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ, যেকোনো দিন রায় দিতে পারে ট্রাইব্যুনাল

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ফলে যেকোনো দিন রায় ঘোষণা হতে পারে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও আওয়ামী লীগ সরকার আমলের সাবেক তথ্যমন্ত্রী ইনুর বিরুদ্ধে মোট ৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উসকানি ও প্ররোচনা দিয়েছেন হাসানুল হক ইনু। ইনুর প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বিভিন্ন ধ্বংসাত্মক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করেন। এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শীর্ষ নেতা হিসেবে এসব অপরাধে তার ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় বর্তায় বলেও যুক্তি উপস্থাপন করেছে প্রসিকিউশন।

মামলার পটভূমিতে জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬-৭ জন নিহতের ঘটনায় এই মামলা দায়ের হয়। ২০২৪ সালের ২৬ আগস্ট গ্রেফতার হন ইনু। গত বছরের ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন এবং ১ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মন্তব্য করুন