দুরদেশ ডেস্ক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০১:২৮ পিএম

অনলাইন সংস্করণ

নতুন কৌশল খুঁজছে যুক্তরাষ্ট্র: ইরানি সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

তেহরানকে দুর্বল করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেখারচি। তিনি বলেন, হরমুজ প্রণালিতেও লক্ষ্য অর্জন করতে পারেনি ওয়াশিংটন। শেখারচি আরো বলেন, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত।

যুক্তরাষ্ট্র একটি ‘নতুন কৌশল’ খুঁজছে বলেও মনে করেন তিনি। যুদ্ধ থেকে ওয়াশিংটনের সরে আসার সম্ভাবনা ‘জায়নবাদীদের’ অনুমতির ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেন তিনি। এদিকে, ইরানে প্রায় দুই সপ্তাহ ধরে চলা হামলা বন্ধ রেখে শুক্রবার মার্কিন সামরিক বাহিনীকে নতুন কোনো আক্রমণ না চালানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সাথে পরিচিত দুটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস শনিবার এ তথ্য জানিয়েছে।

গত ১৩ দিন ধরে বিমান হামলার অনুমোদন দেওয়ার পর, ট্রাম্প শুক্রবারের নতুন হামলার পরিকল্পনায় সম্মতি দেননি। তবে এই স্থগিতাদেশ কি সাময়িক, নাকি এটি কোনো বড় নীতির পরিবর্তনের ইঙ্গিত—তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন