তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৪:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে সাধারণ ছুটি ঘোষণা

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ওই দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা প্রয়োজন।

তিনি বলেন, ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা যাতে সহজে ভোট দিতে পারেন, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ৯ এপ্রিল ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন