প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগ অস্বীকার করেছেন।
আদালতে তিনি বলেন, ‘‘আমরা নির্দোষ এবং ন্যায়বিচারের জন্য আবেদন করছি।’’
ঘটনার পটভূমি অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির হোসেন ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে অভিযোগ উঠেছিল, তামিমা তার পূর্বের স্বামীকে তালাক না দিয়েই এই বিয়ে করেছেন।
একই বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার পূর্ব স্বামী রাকিব নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন করেন।
মামলায় দোষ প্রমাণিত হলে নাসির হোসেন ও তামিমা সুলতানা ৫ থেকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।
মন্তব্য করুন