আবিদ হাসান বাঁধন, জবি প্রতিনিধি

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১০:৩২ পিএম

অনলাইন সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। একইসাথে তিনি বর্তমানে আইসিটি সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
(রবিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আদেশে এতথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক প্রক্টর পদ থেকে অব্যাহতির আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে তাকে ওই পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইসাথে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।আদেশে আরও উল্লেখ করা হয় যে, আগামী ৩০ মার্চ (সোমবার) থেকে এই নিয়োগ কার্যকর হবে এবং নতুন দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

মন্তব্য করুন