তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৬:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

গণভোট নিয়ে জালিয়াতি করেছে অন্তর্বর্তীকালীন সরকার: রাশেদ খান

রাশেদ খান। ছবি: সংগ্রহীত

বিএনপির নেতা রাশেদ খান সোমবার (৩০ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজে অভিযোগ করেছেন, গণভোট অধ্যাদেশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিসহ অনেক রাজনৈতিক দলের সঙ্গে বড় ধরনের জালিয়াতি করেছে।

রাশেদ খান বলেন, ‘‘বাতিল হচ্ছে গণভোট অধ্যাদেশ! বিল আকারে সংসদে উঠছেনা মর্মে সংবাদ প্রচার হচ্ছে। কিন্তু বিষয়টা আসলে কি, সেটা অনেকে বোঝার চেষ্টা করছেনা।’’ তিনি আরও বলেন, ‘‘গণভোট অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশে একটা গণভোট হয়ে গেছে। কিন্তু গণভোটটা যেটার উপর ভিত্তি করে হয়েছে, সেটা নিয়ে ঐক্যমত কমিশনে বিতর্ক ছিল। ঐক্যমত কমিশনের প্রস্তাবের অনেক বিষয়ে বিএনপি এবং অন্যান্য দলের নোট অফ ডিসেন্ট ছিল। কিন্তু সরকার গণভোটে প্রকাশ করা দলিলে নোট অফ ডিসেন্ট বাতিল করে দিয়েছে। এটি একটি বড় ধরনের জালিয়াতি।’’

রাশেদ খান বলেন, ‘‘গণভোট অধ্যাদেশ জারি হওয়ার সময় চারটি প্রশ্নের মধ্যে একটিতে উত্তর দেওয়ার অপশন রাখার ব্যবস্থা ছিল। যদি সব চারটি প্রশ্নের চারটি উত্তরদানের সুযোগ থাকতো, ভোটার স্বাধীনভাবে হ্যাঁ বা না ভোট দিতে পারতো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আবারও জোরপূর্বক সিদ্ধান্ত নেয়।’’

তিনি আরও অভিযোগ করেন, ‘‘জাতীয় নির্বাচনের পরে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনার বিষয়গুলো সংসদে পুনর্বিবেচনার সুযোগ না দিয়ে গণভোট করানো হয়েছে, যা দেশের প্রচলিত নজিরের বিরোধী।’’

রাশেদ খান বলেন, ‘‘বিএনপির বক্তব্য ছিল সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত না আসলে গণভোটে যাওয়া উচিত। কিন্তু বিএনপির প্রতি বিশ্বাস না থাকায় জোর করে গণভোট করা হয়েছে। এটি কোনোভাবেই বিএনপির দোষ নয়। এটি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা ও কমিশনের সদস্যদের পরামর্শে, যাদের লক্ষ্য নির্বাচনের আগে ক্ষমতায় থাকার সুবিধা নিশ্চিত করা।’’

মন্তব্য করুন