ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:২৩ পিএম

অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ২,৫৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ঝালকাঠি সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব সেগুফতা মেহনাজ। এ সময় তিনি বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কার্যক্রম কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কৃষকদের উদ্দেশ্যে আহ্বান জানান, প্রদত্ত বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার জন্য।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-১ মৌসুমে উপজেলার মোট ২,৫৫০ জন কৃষক প্রত্যেকে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আহম্মদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা  সাইয়্যদা, অতিরিক্ত কৃষি অফিসার খাদিজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুল আলম জোমাদ্দার, পিআইও মো. রফিকুল ইসলাম, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ প্রায় দুই শতাধিক কৃষক-কৃষাণী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় তাদের উৎপাদন ব্যয় কমবে এবং ফলন বৃদ্ধিতে সহায়ক হবে।

মন্তব্য করুন