প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে কোনো গণভোট অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকের পর এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোটের কোনো ব্যবস্থা রাখা হবে না।”
তিনি আরও জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থার অংশ হিসেবে আট দিন আনসার সদস্য মোতায়েন থাকবে।
মন্তব্য করুন