তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৪:৪১ পিএম

অনলাইন সংস্করণ

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

সংগ্রহীত ছবি

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, তারা গত ১২ দিনে ২৯১টি সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের মধ্যে ১৩ জন আমেরিকান সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। 

বুধবার (১১ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গত ২৪ ঘণ্টায় ৩১টি অভিযানে ইরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, গত ১২ দিনে মোট ২৯১টি অভিযান চালানো হয়েছে, যার ফলে আমেরিকান সেনাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এছাড়া গোষ্ঠীটি ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করেছে, যেন তারা ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণ না করে। বিবৃতিতে বলা হয়েছে, “বিশ্বব্যাপী শক্তিগুলো স্বাধীন জনগণের উপর তাদের আধিপত্য চাপিয়ে ইরানি জাতির মর্যাদা ও স্বাধীনতা দমন করার চেষ্টা করছে। ইহুদিবাদী এবং আমেরিকানরা ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে তার মিত্রদের জড়িত করার চেষ্টা চালাচ্ছে।”

গোষ্ঠীটি আরও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণকারী যে কোনো দেশকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে এবং ইরাক ও সমগ্র অঞ্চলে তাদের বাহিনী ও ঘাঁটি প্রতিশোধের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

মন্তব্য করুন