প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, অতীতে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ দুর্নীতির কারণে বিশ্বে নেতিবাচক পরিচিতি পেয়েছিল।
রাষ্ট্রপতি বলেন, “আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল।”
ভাষণে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এটি নারীর ক্ষমতায়নেও ভূমিকা রাখছে। পাশাপাশি জনগণের কল্যাণে সরকারের নানা উদ্যোগ বাস্তবায়নের বিষয়েও তিনি কথা বলেন।
রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থান এবং সে সময়ের শহীদদের স্মরণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।
বক্তব্যে আন্তর্জাতিক পরিস্থিতির দিকেও দৃষ্টি দেন রাষ্ট্রপতি। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি, দেশের অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে তিনি তথ্য তুলে ধরেন। একই সঙ্গে কৃষি ও অর্থনীতির ক্ষেত্রে বর্তমান সরকার জনকল্যাণমূলক পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন