নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মিনিট আগে, ১০:০৮ এ এম

অনলাইন সংস্করণ

শ্রীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।মঙ্গলবার(২৪ নভেম্বর)বিকেলে শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা মিছিলটি  প্রধান সড়ক প্রদক্ষিণ করে উড়াল সেতুর নিচে শেষ হয়,পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা.এস এম রফিকুল বাচ্চু(এমপি)।শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদের সঞ্চালনায় আয়োজিত এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার,গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃশফিকুল ইসলাম,পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী,শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু জাফর সরকার,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড.আহসান কবির,পৌর বিএনপির প্রভাবশালী আহ্বায়ক সদস্য ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধান,তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমীন আকন্দ ও সদস্য সচিব শহীদুল্লাহ বন্ধুকশী,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল,যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজান,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন,উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক রানা আহমেদ আকন্দ প্রমুখ।সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান জানান।বিক্ষোভ মিছিলে শ্রীপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

মন্তব্য করুন