তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ১০:৪৮ এ এম

অনলাইন সংস্করণ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কর্মস্থলে আসেন। তবে কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা।

পরে কারখানাগুলো ছুটি ঘোষণা করলে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে মৌচাক ও আশপাশের এলাকার সব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছে, এতে যান চলাচল বন্ধ রয়েছে।”

 

 

মন্তব্য করুন