চাঁদপুর প্রতিনিধি।

প্রকাশিত: ৪২ মিনিট আগে, ০৩:২৩ পিএম

অনলাইন সংস্করণ

চাঁদপুরে ভোক্তার অভিযানে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত

চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দু"টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক শহরের জিটি রোড, বিপণীবাগ ও লঞ্চঘাট   এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে মিজি এন্টারপ্রাইজকে ১০ হাজার, পঁচা বাসী খাবার বিক্রয়ের জন্য  ফ্রিজে সংরক্ষণ করার  অপরাধে মেঘনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা সহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন ও তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ তা স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এসময় পঁচা-বাসী খাবার ধ্বংস করা হয়।  অভিযানের অংশ হিসেবে অন্যান্য  প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবংজনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়, ক্রয়- বিক্রয় ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা টানানো,  মেয়াদোত্তীর্ণ ঔষধ বা পণ্য বিক্রয় না করা এবং অবৈধ মজুদদারী থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। 
চাঁদপুর জেলা পুলিশের  একটি টিম  অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এই ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন