প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ
হাওরাঞ্চলে ভারী বর্ষণে যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাঁদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের আলোচনায় তিনি এ ঘোষণা দেন।
অধিবেশনে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রবল বর্ষণে সব হাওর তলিয়ে যাচ্ছে, কৃষকেরা ধান কাটতে মাঠে লড়াই করছেন।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের এ অবস্থা গভীর উদ্বেগের। তিনি জানান, তিন দিন আগে আবহাওয়া প্রতিবেদন পাওয়ার পরই তিন জেলার স্থানীয় প্রশাসনকে বৃষ্টিপাতের পূর্বাভাস অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সকালে অধিবেশন শুরু হওয়ার আগে আমি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি এবং নির্দেশনা দিয়েছি, এ তিন জেলাসহ ময়মনসিংহের কিছু এলাকা প্রবল বর্ষণে সমস্যার সম্মুখীন হয়েছে। এসব এলাকার যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাঁদের ফসল নষ্ট হয়েছে, তাঁদের লোকেট (চিহ্নিত) করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করব।’
মন্তব্য করুন