প্রকাশিত: ৯ জুন, ২০২৬, ১২:৫৪ এ এম
অনলাইন সংস্করণ
ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। সোমবার (৮ জুন) আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
আইআরজিসি জানায়, ইরানের তিনটি অঞ্চলে রাডার স্থাপনায় ইসরাইল হামলা চালানোর জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন এই সংঘাত শুরু হয়েছে রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের ব্যাপক বিমান হামলার পর থেকে। সেই হামলার জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। রোববার রাতে হামলার পর আইআরজিসি এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতির লঙ্ঘন আর সহ্য করা হবে না।
ইরানের হামলার পর সোমবার পালটা হামলা চালিয়েছে ইসরাইলও। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন