প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের গঠনের পর এটি কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম ভারত সফর হিসেবে গুরুত্ব পাচ্ছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের মূল উদ্দেশ্য হলো মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়া। দিল্লি হয়ে মরিশাসে যাওয়ার পরিকল্পনা রয়েছে, এবং সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মন্ত্রীর সঙ্গে থাকবেন।
সূত্র জানায়, সফরের প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারত সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আয়োজনের বিষয়েও আলোচনা চলছে। এতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সফর বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করছে এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন