তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৬:২৭ পিএম

অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি : বিএনপি মিডিয়া সেল

সোমবার (৩০ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী তার সংসদ সচিবালয় কার্যালয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে সংক্ষিপ্ত সাক্ষাৎ দেন।

এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান এবং সাক্ষাৎ শেষে কিছুক্ষণ পর্যন্ত তার সঙ্গে পথচলা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সাক্ষাৎটি প্রায় ২০ মিনিট স্থায়ী ছিল।

এদিন বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা নামাজে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একসঙ্গে উপস্থিত ছিলেন। জানাজার পর দুই নেতা সংসদ ভবনের দিকে একসঙ্গে এগোন।

আতিকুর রহমান রুমন বলেন, ‘‘প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখান। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও বিএনপি ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সৌজন্যতা সাধারণ মানুষকে মুগ্ধ করেছে। আজ বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে এগিয়ে দিয়ে প্রধানমন্ত্রীর স্বাভাবিক সৌজন্যতার বহিঃপ্রকাশ ঘটেছে।’’

মন্তব্য করুন