তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৩:০৭ পিএম

অনলাইন সংস্করণ

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন

সংগ্রহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে।

সংসদে স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হয়েছেন। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

অধিবেশন শুরুর পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন নেতা সংসদে বক্তব্য দেন।

কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। তিনি দেশের গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে জীবিত থাকবেন।

সালাহউদ্দিন আহমদ একাত্তর ও জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শোকপ্রস্তাবের আলোচনার সময় তিনি এসব কথা বলেন।

মন্তব্য করুন