প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি তিতুমীর কলেজের তিনটি ছাত্রী হলে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি তিতুমীর কলেজ শাখা।
আজ বুধবার (৪ মার্চ) বিকাল ৫টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা কলেজের অপরাজিতা হল, সুফিয়া কামাল হল ও সিরাজ হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেন।
এসময় শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রী বিতরণ প্রসঙ্গে তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি খাদেমুল ইসলাম সিয়াম বলেন, পবিত্র মাহে রমজান আমাদের শেখায় সংযম, সহমর্মিতা ও সহযোগিতার মর্ম। আমরা ক্যাম্পাসে সব সময় দেখি ছাত্রদের নিয়ে ইফতার আয়োজন করা হয়, যেখানে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকে না বললেই চলে। তাই শিবিরের পক্ষ থেকে কলেজের তিনটি নারী হলে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করেছি।
তিনি বলেন, আমরা ইতিমধ্যে কলেজের প্রত্যেকটি অনুষদের শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করেছি। ভবিষ্যতে আমরা আরো আর বৃহৎ পরিসরে এসব প্রোগ্রাম আয়োজনের চেষ্টা করবো। ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে।
মন্তব্য করুন