আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:১৩ পিএম

অনলাইন সংস্করণ

খামেনি আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,

“সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি।”

 

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

 

সাক্ষাৎকারে তিনি আরও বলেন,

“তারা (ইরান) দু’বার চেষ্টা করেছিল। কিন্তু আমি আগে আঘাত করেছি।”

 

ট্রাম্পের এই মন্তব্যে ধারণা করা হচ্ছে, তিনি ২০২৪ সালে ইরান-সম্পর্কিত একটি কথিত হত্যাচেষ্টার ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন, যেখানে তাকে টার্গেট করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

 

খামেনির মৃত্যুতে সাত দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। ইরানের পক্ষ থেকে এই হামলাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ বলে জাতিসংঘে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আগামী এক-দুই দিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন হতে পারে।

 

ট্রাম্পের এই মন্তব্যকে ইরানের পক্ষ থেকে ‘অপমানজনক’ ও ‘যুদ্ধোন্মাদ’ বলে প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ বলেছেন, এই হামলা ‘লাল রেখা’ অতিক্রম করেছে এবং চরম প্রতিশোধ নেওয়া হবে।

 

পরিস্থিতি এখন চরম উত্তপ্ত। ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলা চলছে। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে।

মন্তব্য করুন