প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শহীদের পর ওয়াশিংটনের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনায় যোগ দেওয়ার খবর নাকচ করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে স্পষ্ট করে বলেছেন,
“আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না।”
ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছিল, খামেনির শহীদের পর ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে লারিজানি নতুন করে আলোচনার চেষ্টা করেছেন। এই খবরের পরিপ্রেক্ষিতে লারিজানির এই প্রতিক্রিয়া এসেছে।
পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সবশেষ আলোচনা হয় গত বৃহস্পতিবার জেনেভায়। এরপর সোমবার ভিয়েনায় আরেক দফা আলোচনা হওয়ার কথা থাকলেও তার আগেই শনিবার ইরানে হামলা চালিয়ে বসে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তাতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরানের শীর্ষ কর্মকর্তারা নিহত হন।
খামেনির শহীদের পর ইরানের নেতৃত্বে সংকট দেখা দিয়েছে। অন্তর্বর্তীকালীন তিন সদস্যের কাউন্সিল সাময়িকভাবে দায়িত্ব পালন করছে। বিশেষজ্ঞ পরিষদ অতি দ্রুত স্থায়ী নেতা নির্বাচন করবে।
ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ফেরার সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে। লারিজানির এই স্পষ্ট বক্তব্য ইরানের অবস্থানকে আরও কঠোর করে তুলেছে।
আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তপ্ত।
মন্তব্য করুন