তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:১৯ পিএম

অনলাইন সংস্করণ

রমজানের পরপরই সিটি করপোরেশন নির্বাচন হবে বলে নিশ্চিত করলেন ইসি

রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

 

রোববার (১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টারস ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, “আশা করছি শিগগিরই অর্থাৎ রমজান মাসের পরপরই সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। তার আগে আমাদের উপ-নির্বাচন রয়েছে; সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে। সেগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হবে।”

 

আসন্ন বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সমস্ত বছর বা একাধিক বছর নির্বাচন কমিশন ব্যস্ত থাকবে বলেও মন্তব্য করেন ইসি মাছউদ।

 

তিনি বলেন, “নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করার জন্য দায়বদ্ধ। আইন কী হবে সেটির দায় কমিশনের না। আইন করবে সংসদ। সংসদ নির্বাচন সংক্রান্ত যেসব আইন করবে সেই আইন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন আয়োজনের জন্য দায়বদ্ধ।”

 

 

চলমান উপ-নির্বাচন নিয়ে ইসির তৎপরতার সম্পর্কে তিনি জানান, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখবে বলেও জানান তিনি।

 

এ সময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করে সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন স্থানীয় সরকার নির্বাচনের দিকে নজর দিচ্ছে নির্বাচন কমিশন। রমজানের পর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এর আগে বিভিন্ন উপ-নির্বাচন সম্পন্ন করবে কমিশন।

 

দলীয় প্রতীক নিয়ে সিদ্ধান্ত সংসদের ওপর নির্ভর করছে। কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। এই বছর ও আগামী বছরগুলোতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশন ব্যস্ত থাকবে।

মন্তব্য করুন