তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২৩ আগষ্ট, ২০২৬, ০৭:০৯ পিএম

অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে ৮৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। এতে করে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৮ হাজার ৯২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে মশাবাহিত এই রোগের সংক্রমণ বাড়তে থাকে। তাই ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ এবং ব্যক্তিগত সতর্কতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

মন্তব্য করুন