তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ০৪:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

দেশে হামের উপসর্গে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে বলে রোববার (২৪ মে) বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৪২ জনে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩০৬ জন এবং নিশ্চিত হাম রোগী ১২৮ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৩ হাজার ৮১৩ এবং নিশ্চিত রোগীর সংখ্যা ৮ হাজার ৬২২ জনে দাঁড়িয়েছে।

হাসপাতালে ভর্তি ও সুস্থতার তথ্যে দেখা যাচ্ছে, একই সময়ে সন্দেহজনক হামে মোট ৫০ হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৬ হাজার ২১৪ জন।

তবে কিছুটা স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৮৬ জনের।

মন্তব্য করুন