প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:২৭ এ এম
অনলাইন সংস্করণ
দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সোমবার স্টেপ ফুটওয়্যারের বিভিন্ন ব্র্যান্ড প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন তিনি।
চুক্তি স্বাক্ষর ও নতুন পণ্য উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির, অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা তৌসিফ মাহবুবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও ব্যবসায়িক অংশীদাররা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যার চারটি ক্যাটাগরিতে মোট ৫৬টি নতুন পণ্য আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে।
স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির নতুন পণ্যগুলোর বৈশিষ্ট্য, গুণগত মান, আধুনিক প্রযুক্তি, নকশা, আরাম ও ব্যবহারিক দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি সাম্প্রতিক ফ্যাশন ট্রেন্ড ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তিনি কথা বলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, “স্টেপ ফুটওয়্যারের মতো একটি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ব্র্যান্ডের সঙ্গে কাজ করার ক্ষেত্রে পণ্যের মান, ডিজাইন ও ক্রেতাদের আস্থাকে আমি গুরুত্ব দিই।”
নতুন পণ্যগুলোতে আধুনিক ডিজাইন, আরাম ও গুণগত মানের সমন্বয় তাকে আকৃষ্ট করেছে বলেও জানান নুসরাত ফারিয়া।
মন্তব্য করুন