প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
দেশের উত্তরাঞ্চল হয়ে একটি নতুন বৃষ্টি বলয় আগামী ১২ বা ১৩ মের মধ্যে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল (বিডব্লিউওটি)। এই বলয়ের প্রভাবে টানা ৯ দিন দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে, বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে তীব্র বজ্রপাতের ঝুঁকি তৈরি হবে।
ফেসবুকে প্রকাশিত এক পূর্বাভাসে বিডব্লিউওটি জানায়, বৃষ্টি বলয়টি ১২ মে থেকে ২০ মে পর্যন্ত সক্রিয় থাকলেও তা টানা না ঝরে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রভাব ফেলবে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এসব অঞ্চলে তীব্র বজ্রপাতের প্রবল আশঙ্কাও করা হচ্ছে।
এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম। অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা ও বরিশাল বিভাগে এই বলয়ের প্রভাব তুলনামূলক নগণ্য থাকবে। বিচ্ছিন্নভাবে হালকা বজ্রবৃষ্টি ছাড়া এসব এলাকার আবহাওয়া প্রায় স্বাভাবিক থাকতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে।
মন্তব্য করুন