তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা, শহীদদের প্রতি নীরবতা পালন

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রিপরিষদের দায়িত্ব পাওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। শনিবার (২২ আগস্ট) দুপুরে তারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।

দুপুর ১টা ১৫ মিনিটের দিকে স্মৃতিসৌধে প্রবেশ করেন নতুন মন্ত্রীরা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী আগে পৌঁছান। পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দুপুর ১টা ৫২ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করেন।

এদিন নতুন দুই প্রতিমন্ত্রী—পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুমায়ুন কবির এবং ধর্ম মন্ত্রণালয়ের মোহাম্মদ শামীম কায়সার লিংকনও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। তারা বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শ্রদ্ধা নিবেদন শেষে প্রাঙ্গণ ত্যাগ করলে তা সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

 

মন্তব্য করুন