প্রকাশিত: ৫৭ মিনিট আগে, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম জাতীয় সংসদেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ শুরুর সময় তিনি এ কথা বলেন।
সিইসি জানান, ভোট প্রদান ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। তিনি নির্বাচনি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে সিইসি বলেন, ব্যালট পেপারের মুড়িতে প্রার্থীদের নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন এবং ব্যালট নেওয়ার পর প্রার্থীদের নাম সঠিকভাবে আছে কিনা তা যাচাই করতে হবে।
তিনি আরও জানান, ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হবে এবং সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদ কক্ষেই ঘোষণা করা হবে।
মন্তব্য করুন