নোয়াখালী-৬ আসনের এমপি পদ শূন্য ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনের জাতীয় নাগরিক পার্টির মনোনীত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।
রিট দায়েরের তথ্য নিশ্চিত করে আইনজীবী ইব্রাহিম খলিল জানান, নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন হলফনামা জালিয়াতির অভিযোগ এনে এ রিট করেছেন।
রিটটি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।
রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সংশ্লিষ্ট পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।