শাহিনুর রহমান

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৭:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

এমপি আনুকে নাগরিক সংবর্ধনা

এমপি আনুকে নাগরিক সংবর্ধনা 

শাহিনুর রহমান 

শুক্রবার (৮ আগষ্ট) ঢাকাস্থ সিংড়া কল্যাণ সমিতির উদ্যোগে নাটোর-৩ (সিংড়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো: আনোয়ারুল ইসলাম (আনু)কে রাজধানীর ধানমন্ডির গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া কল্যাণ সমিতির সভাপতি নাফিউল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আনোয়ারুল ইসলাম আনু শিক্ষা, সততা, নেতৃত্ব, সমাজকল্যাণ ও উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন।

বক্তারা আনোয়ারুল ইসলাম আনু সিংড়ার উন্নয়নে এভাবেই সবসময় অবদান রাখবেন এই আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বুলবুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আমিন, সিংড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিন ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি ও দৈনিক তরুণ কন্ঠের চীফ রিপোর্টার মোঃ শাহিন আলম সহ সিংড়ার বিভিন্ন গুনিজন।

মন্তব্য করুন