প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ
সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্টকে কেন্দ্র করে জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি-র মেয়ে রোদেলা-কে নিয়ে সৃষ্টি হওয়া বিভ্রান্তির অবসান ঘটেছে। কোলে শিশুসহ ছবি প্রকাশের পর অনেকেই তাকে মা হয়েছেন বলে মনে করলেও পরদিন আরেকটি পোস্টে বিষয়টি স্পষ্ট করেন তিনি।
শুক্রবার (১৯ জুন) সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের কোলে একটি শিশুকে নিয়ে ছবি প্রকাশ করেন রোদেলা। ছবির ক্যাপশনে তিনি লিখেন— ‘আলহামদুলিল্লাহ’। এই সংক্ষিপ্ত বার্তাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দ্রুত জল্পনা ছড়িয়ে পড়ে এবং অনেকেই ধারণা করেন, তিনি মা হয়েছেন।
মন্তব্যের ঘরে অসংখ্য ব্যবহারকারী এ বিষয়ে প্রশ্ন তোলেন এবং অনেকে সরাসরি অভিনন্দনও জানান। তবে বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি পরদিনই দূর করেন ন্যানসিকন্যা।
শনিবার (২০ জুন) আরেকটি পোস্টে তিনি তাঁর মামা ও ওই শিশুকে সঙ্গে নিয়ে ছবি প্রকাশ করেন এবং স্পষ্ট করেন শিশুটির পরিচয়। সেই পোস্টে রোদেলা লিখেছেন— ‘আগের পোস্ট নিয়ে তথ্যটা জানিয়ে রাখি। আমার মামার ছোট মেয়ে, আমার মামাতো বোন।’
এরপর মন্তব্যের ঘরে অনেকেই জানান, তাদের বিভ্রান্তি দূর হয়েছে। তবে প্রথম পোস্টেই বিষয়টি উল্লেখ থাকলে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি হতো না বলেও মত দেন অনেকে।
উল্লেখ্য, নাজমুন মুনিরা ন্যানসির কন্যা রোদেলা ইতোমধ্যে সংগীতাঙ্গনে নিজের অবস্থান গড়ে তুলতে শুরু করেছেন। মায়ের সঙ্গে ‘কেন’ শিরোনামের যৌথ গান দিয়ে যাত্রা শুরু করা এই তরুণ শিল্পীর আরও কয়েকটি গান প্রকাশ হয়েছে। সামাজিক মাধ্যমেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে; ফেসবুকে তার অনুসারীর সংখ্যা ১৪ লাখের বেশি।
মন্তব্য করুন