প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ
ছয়দিনব্যাপী জমকালে আয়োজনের মধ্যে দিয়ে পর্দা নামলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের 'ক্যারিয়ার অ্যাফিক্স সিজন ৩.০'।
(মঙ্গলবার) দিনব্যাপী সমাপনী মেগা ইভেন্টের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এছাড়া প্রোগ্রামের অনলাইন পূর্ব সমূহ ১৪ থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
ছয়দিনব্যাপী ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের অন্যতম প্রধান আকর্ষণ ছিলো বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর হিউমার ট্যাবলেট এর মাসফিক এনাম তুর্য। পাশাপাশি অন্যান্য সেশনগুলো নিয়েছেন বিভিন্ন কর্পোরেট এক্সপার্টরা।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা ও পেশাগত প্রস্তুতি অর্জনে সহায়তা করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এতে ছিল 'সিভি রাইটিং, করপোরেট জব, উদ্যোক্তা মানসিকতা, প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং এবং নেক্সট-জেন এআই অ্যাপ্লিকেশন বিষয়ে প্রশিক্ষণ সহ একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে ইন্ডাস্ট্রি প্রফেশনালদের সাথে সরাসরি ইন্টারঅ্যাকশন, নেটওয়ার্কিং, Q&A সেশন, গুডিজ ব্যাগ, রিফ্রেশমেন্ট এবং সার্টিফিকেট প্রদান।
আয়োজকরা জানান, ক্যারিয়ার অ্যাফিক্স সিজন ৩.০ শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি, কর্পোরেট প্রস্তুতি এবং ভবিষ্যৎ পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ম্যানেজমেন্ট ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক মো. রাশেদুল হক
মন্তব্য করুন