বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১০:৫১ এ এম

অনলাইন সংস্করণ

‘বেশি ভালো ভালো নয়’, ফেসবুক পোস্টে মেহজাবীন

সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘বেশি ভালো ভালো নয়।’

মেহজাবীনের ছবিগুলোর সঙ্গে যুক্ত করা গানটি নিউজিল্যান্ডের অল্টারনেটিভ ও সোল ব্যান্ড লেইজারের। ছবিতে অভিনেত্রীকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। তবে ছবিগুলো কোথায় তোলা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

ছবিসহ পোস্টটি অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। পোস্টটিতে প্রায় ছয় হাজার প্রতিক্রিয়া এসেছে।

এদিকে, ক্যারিয়ারে তৃতীয়বারের মতো বড়পর্দায় দেখা যাবে মেহজাবীনকে। ভিকি জাহেদ পরিচালিত ‘খলনায়ক’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে সিনেমাটিতে তাঁর চরিত্রের ধরন সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

 

মন্তব্য করুন