বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১০:৫২ এ এম

অনলাইন সংস্করণ

কনের সাজে নতুন লুকে ধরা দিলেন সাদিয়া আয়মান

কিছুদিন আগেই অসুস্থতা কাটিয়ে স্বাভাবিক কাজে ফিরেছেন পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এবার কনের সাজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। রাজকীয় সাজে অভিনেত্রীর নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

সম্প্রতি ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে ১২ দিন অসুস্থ ছিলেন সাদিয়া। সুস্থ হওয়ার পর আবারও কাজে ফিরেছেন চেনা ছন্দে। কয়েক দিন আগে নতুন মেকওভারে চুলের রং ও ধরনেও পরিবর্তন এনেছিলেন তিনি, যা নজর কেড়েছিল ভক্তদের।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে কনের সাজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অভিনেত্রী। ছবিতে তাঁর পরনে দেখা গেছে জমকালো ঐতিহ্যবাহী শাড়ি। সাজের সঙ্গে মানানসই গহনার মধ্যে চোকার নেকলেস ও মাং টিকা বিশেষভাবে নজর কেড়েছে।

সাদিয়ার মেকআপ ছিল পরিমিত ও স্বাভাবিক। কনের সাজে অতিরিক্ত প্রসাধনের বদলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফুটিয়ে তোলার যে প্রবণতা এখন দেখা যাচ্ছে, তাঁর সাজেও ছিল সেই ছাপ।

আসন্ন শীতের বিয়ের মৌসুমকে সামনে রেখে এই ব্রাইডাল লুক তৈরি করা হয়েছে। এর পেছনে রয়েছে প্রসাধনী ও গয়নার ব্র্যান্ডের পৃষ্ঠপোষকতা।

ছবিগুলোর সঙ্গে সাদিয়া লিখেছেন, ‘আসন্ন বিয়ের মৌসুমের জন্য আপনার যে একমাত্র অনুপ্রেরণা প্রয়োজন।’

সাদিয়ার এই নতুন সাজ ইতোমধ্যে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। আসন্ন বিয়ের মৌসুমের সাজসজ্জার অনুপ্রেরণা হিসেবেও অনেকে তাঁর এই লুককে দেখছেন।

 

মন্তব্য করুন