তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৬:১৮ পিএম

অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, সবাই নারী

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৫১ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃত চারজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুইজন এবং ঢাকা উত্তর সিটি ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। তাদের প্রত্যেকেই নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৫২ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে এক লাখ ১৪ হাজার ২৫১ জনের।

 

মন্তব্য করুন