তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ১২:১৪ পিএম

অনলাইন সংস্করণ

শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ আদায় হয়েছে ৬ কোটি ৯৭ লাখ টাকা

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ বছরে শ্রমিকদের পাওনা আদায়ে ব্যাপক সাফল্য এসেছে। ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে আদায় হয়েছে ৬ কোটি ৯৭ লাখ ১১ হাজার ৯১৬ টাকা। এছাড়া দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সর্বমোট ৩১৫ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৪৫৯ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

 

২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন মোট ১৩ লাখ ৭৪ হাজার ১৩৩ জন। সমাজের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতেই সরকার এই বিশাল অংকের অর্থ ব্যয় ও আইনি সেবা প্রদান করেছে।

 

বর্তমানে দেশের সাধারণ মানুষ ও শ্রমিকরা নিম্নোক্ত মাধ্যমগুলোতে বিনা খরচে আইনি সহায়তা পাচ্ছেন:

  • দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস।

  • সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস।

  • ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল।

  • জাতীয় হেল্পলাইন কল সেন্টার (টোল ফ্রি- ১৬৬৯৯)।

 

‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। শ্রম আইন লঙ্ঘন, বকেয়া বেতন বা দুর্ঘটনায় ক্ষতিপূরণ না পাওয়ার মতো ঘটনায় শ্রমিকরা এই সেলের মাধ্যমে আইনি লড়াই করতে পারছেন।

মন্তব্য করুন