প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম সিটি কলেজের দেওয়াল লিখনকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষের জেরে বিক্ষোভ মিছিল শেষে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, "তারা (শিবির) জুলাই বিপ্লবকে পুঁজি করে আমাদের শহীদ ওয়াসিমের সাথে আন্দোলন করা এক ছাত্রদল কর্মীকে আহত করেছে, যা একেবারেই সমীচীন নয়।"
২২ এপ্রিল (বুধবার) দুপুর ১২টায় তিতুমীর কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে টিবি গেট প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে সমাপ্ত হয়।
বিক্ষোভ মিছিলে "গুপ্ত রাজনীতি তিতুমীরে হবে না", "জামায়াত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়", "শিবিরের চামড়া তুলে নেব আমরা"—এমন বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন শিবিরকে উদ্দেশ্য করে আরও বলেন, "৫ই আগস্টের পর থেকে শিবির গুপ্ত রাজনীতি করে আসছে, তাদের মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। তারা গতকাল চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের ওপর অতর্কিত হামলা চালিয়েছে; আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"
মন্তব্য করুন