প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৯:৫২ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ দাবি করেছেন, কয়েকজনের ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ।
শুক্রবার (৩০ অক্টোবর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তাহসিফের মৃত্যুর ঘটনায় হেফাজতে নেওয়া দ্বীপ জিজ্ঞাসাবাদে পিবিআইকে জানান, ঘটনার দিন তাঁরা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন তাঁদের ধাওয়া করেন। তখন তাহসিফ নদে ঝাঁপ দেন এবং তিনি সেখান থেকে পালিয়ে যান।
এদিকে, তুরাগ নদের যে স্থান থেকে সাবেক এই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়, তার কাছাকাছি এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি সন্দেহজনক মোটরসাইকেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মোটরসাইকেলটি নিহত তাহসিফ সাউরির কি না, তা যাচাই করে দেখছে পিবিআই। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের পরিস্থিতি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষা রয়েছে।
মন্তব্য করুন