বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪ মিনিট আগে, ০৭:১৩ পিএম

অনলাইন সংস্করণ

পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

নতুন অতিথির আগমনে পরিবারে আনন্দের উপলক্ষ তৈরি হয়েছে অভিনেত্রী মৌসুমী হামিদের। রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। নবজাতকের নাম রেখেছেন ‘ওহী বিন ওয়াদুদ’।

সন্তানকে কোলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেত্রী। এ বিষয়ে মৌসুমী হামিদ বলেন, ‘আমার রাজপুত্র হয়েছে। তার নাম রেখেছি ওহী বিন ওয়াদুদ। তাকে নিয়েই এখন অনেক ব্যস্ত আছি।’

মাতৃত্বের নতুন অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে গ্লিটজকে তিনি জানান, ‘এটা এক ভিন্ন অনুভূতি। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, তার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। দারুণ সময় কাটছে। এটা আসলে বোঝানো যাবে না।’

এর আগে গত জুলাইয়ে মা হওয়ার সুখবর দেওয়ার পাশাপাশি প্রথমবারের মতো স্বামী আবদুল ওয়াদুদকে প্রকাশ্যে আনেন মৌসুমী হামিদ। সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন, দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ক থেকেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। পারস্পরিক চিন্তাভাবনার মিলই তাঁদের একসঙ্গে পথচলার মূল ভিত্তি।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন মৌসুমী হামিদ। এক যুগেরও বেশি সময় ধরে ছোট পর্দার নাটকে অভিনয়ের পাশাপাশি বড় পর্দার চলচ্চিত্র ও ওটিটি মাধ্যমেও পরিচিতি পেয়েছেন তিনি।

মাতৃত্বের নতুন অধ্যায় শুরুর মধ্য দিয়ে ব্যক্তিজীবনে বিশেষ এক সময় পার করছেন এই অভিনেত্রী। নবজাতককে ঘিরেই এখন তাঁর ব্যস্ততা।

 

মন্তব্য করুন